ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ads

স্ত্রী ও ৫ মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে মাদকাসক্ত স্বামী ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকার গাবতলী এলাকা থেকে ফিরোজকে গ্রেপ্তার করা হয়।ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোন এক সময় স্ত্রী পলি খাতুন (২০) ও মেয়ে ফারিয়াকে হত্যা করে ফিরোজ। রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, ফিরোজ আরপিএল এলিগেন্স বাসে সুপারভাইজার হিসেবে কাজ করেন। একটি সড়ক দুর্ঘটনায় তার এক পা কাটা পড়ে। এরপর থেকে তিনি অতিমাত্রায় হেরোইনে আসক্ত হয়ে পরে। মাঝেমধ্যে টাকা চাওয়ায় স্ত্রী পলি খাতুনের সাথে প্রায়ই ঝগড়া করতেন ফিরোজ। এই রাগে স্ত্রী ও কন্যাশিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ads
ads
ads

Our Facebook Page